২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত, ভাংচুর অবরোধ

ঢাকা-নারয়ণগঞ্জ সড়কের ফতুল্লার মুন্সিখোলায় বৃহস্পতিবার বিকেলে যাত্রীবাহী বাসের চাপায় দুজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 08:58 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

ঢাকাগামী আনন্দ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্্েরা জ- ৪৪-১৩৪৯) থেমে থাকা একটি ট্রাককে (ঢাকা মেট্রো ট০৬-০০৫১) ধাক্কা দিলে ট্রাক চালক সুলতান (৩২) ও অজ্ঞাত পরিচয় হেলপার ঘটনাস্থলে নিহত হয়।  অপর ১০ জন আহত হয়।

ঘটনার পরপর বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা- নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ বাসটি আটক এবং চালক জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে।