২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা সহ ৩০ জন আহত

এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীতে একই গ্রামের দু’টি প্রতিপক্ষ দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা সহ ৩০ জন টোটাবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 08:51 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার দুর্গম চর এলাকা চরদিগলদী ইউনিয়নের অন্তরামপুর গ্রামে এঘটনা ঘটে।

আহতদের মধ্যে বাবুল মিয়া (৫০), বাচ্চু মিয়া (২৫), জায়েদা খাতুন (৪৫), হেলাল (৩৫), ছাত্তার মিয়া (৬০), আমজাদ (২২), নোয়াব আলী মেম্বর (৪৫)কে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।