২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার সারিয়াকান্দিতে ২টি বোমা বিস্ফোরণ

বগুড়ার সারিয়াকান্দির পল্ল¬ীতে বুধবার রাতে পর পর দু’টি বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে চান্দিণা নওয়ারপাড়ায় তিন রাস্তার মোড়ে দু’টি মুদির দোকানের সামনে বিকট শব্দে এ বোমার বিস্ফোরণ ঘটে। এলাকার লোকজন জানায়, বহুদূর থেকে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাছাড়া সেখানে প্রচণ্ড ধোঁয়াও দেখা গেছে।

সারিয়াকান্দি থানার ওসি আব্দুর রাজ্জাক খান জানান, তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে বিকট শব্দ হওয়ার কথা স্বীকার করলেও তিনি বলেন এটি পটকার শব্দ বলে তিনি মনে করছেন।

এদিকে ওই এলাকার বাসিন্দা সারিয়াকান্দি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেছেন, বিকট শব্দ শোনার পরপরই ঘটনাস্থলে গিয়ে তিনি বহু কাঁচের টুকরা দেখতে পান।