২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান প্রতিমন্ত্রীর সাথে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাতসুশিরো হরিগুচি বুধবার ঢাকায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তার সচিবালয়ের অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

সাক্ষাৎকালে বিমান প্রতিমন্ত্রী বাংলাদেশের পর্যটন শিল্পে বিনিয়োগে জাপানকে এগিয়ে আসার জন্য রাষ্ট্রদূত হরিগুচির প্রতি আহ্বান জানান।

বাংলাদেশের দারিদ্র বিমোচন কৌশল পত্রে (পিআরএসপি) পর্যটন শিল্পকে অন্তর্ভূক্ত করায় জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানান। তিনি পর্যটন বিকাশে এ দেশের প্রত্মতাত্ত্বিক নিদর্শণসমূহ সংরক্ষণের উপর এবং পরিবহনসহ অবকাঠামোগত উন্নয়নের উপর জোর দেন।

প্রত্মতাত্ত্বিক নিদর্শন সমৃদ্ধ স্থান বিশেষ করে পাহাড়পুর, বাগেরহাট, ময়নামতি, মহাস্থানগড় ইত্যাদি সংরক্ষণসহ যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে সহায়তা প্রদানে হরিগুচি আগ্রহ প্রকাশ করেন।

জাপানের সাথে আকাশ যোগাযোগের ক্ষেত্রে সপ্তাহে একটির বেশি ফ্লাইট পরিচালনার প্রয়োজন বলে রাষ্ট্রদূত মন্তব্য করেন।

এছাড়া তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।