২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু

গাইবান্ধায় খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্তদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়াল চার জনে। মঙ্গলবার মৃত্যু হয় গোলেনুর বেওয়া ও রাশেদা বেগমের। এর আগে শামীম মিয়া (৮) এবং রহিম উদ্দিন (১২) মারা গিয়েছিল।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 09:44 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

স্থানীয় সূত্র জানায়, রোববার সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়নের উত্তরধানখড়া গ্রামের মৃত সৈয়দ আলীর চল্লিশায় উপস্থিত ১৭০০ জন লোক খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়। আক্রান্তদের অধিকাংশই হাসপাতালে এবং কেউ কেউ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।