২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত, আহত ৯

যশোর--বেনাপোল সড়কে মঙ্গলবার সকালে এক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে । আহত হয়েছে আরও নয়জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 01:19 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

পুলিশ জানায়, যশোর থেকে ছেড়ে আসা নাটোর ব- ৮১ নাম্বারের একটি মিনিবাস  শামলাগাছী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন সাইকেল আরোহীকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই নিহত হয় সংসদ আলী (১৫) নামে এক স্কুল ছাত্র।

এসময় সামছের (১৪) ও মিলন (১৩) নামে দুই সাইকেল আরোহী স্কুল ছাত্র গুরুতর আহত হয়।

এরপর বাসটি উল্টে খাদে পড়ে আরও সাতজন বাস যাত্রী আহত হয়।

আহতদের নাভারন  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী চার ঘন্টা সড়ক অবরোধ করে রাখলে শত শত যানবাহন আটকা পড়ে।

পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।