২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননার অভিযোগ থেকে অ্যাডভোকেট শেখ ফরিদুল আলমকে অব্যাহতি

আদালত অবমাননার অভিযোগ থেকে হাইকোর্ট সোমবার কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট শেখ ফরিদুল আলমকে ক্ষমা করে দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 09:57 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং এ ধরণের কাজ ভবিষ্যতে আর কখনও করবেন না বলে প্রতিশ্রতি  দিয়ে তিনি এ অভিযোগ থেকে অব্যাহতি পান।

বিচারপতি এমএ মতিন ও বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অ্যাডভোকেট শেখ ফরিদুল আলম সোমবার সশরীরে আদালতে হজির হয়ে আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে।

আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন ড. কামাল হোসেন ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। হাইকোর্টের একটি রায়ের নথি তিনি পুড়িয়ে ফেলেছিলেন।