২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সড়ক দুর্ঘটনায় ২ কিশোর নিহত

বেনাপোল থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দু’জন নিহত হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 09:03 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সোমবার বিকেলে শার্শার শ্যামলাগাছিতে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, বিকেল ৪টায় শ্যামলগাছিতে দু’টি বাইসাইকেলে সংসদ (১৬) ও টিটো এবং শমসের যাচ্ছিল। এসময় যাত্রীবাহী একটি বাস পেছন থেকে তাদের ধাক্কা দিলে সংসদ ঘটনাস্থলে এবং টিটো জেনারেল হাসপাতালে আনার পর মারা যায়। টিটোর সাইকেলে থাকা অপর কিশোর শমসের আহত হয়।

দুর্ঘটনা ঘটিয়ে বাসটি শার্শা বাজারের অদূরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দু’পাসপোর্ট যাত্রী রামপদ মণ্ডল ও তার স্ত্রী সিনুবালাকে আঘাত করলে তারাও আহত হয়।

সড়ক দুর্ঘটনায় নিহত সংসদ ও টিটোর পিতার নাম যথাক্রমে মোহাম্মদ আলী ও মোসলেম আলী। তাদের বাড়ি শার্শার শ্যামলাগাছিতে। আহতরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পাসপোর্ট যাত্রী রামপদ মণ্ডল ও তার স্ত্রীর বাড়ি মাগুরার শালিখা উপজেলার বাহিরমল্লিক গ্রামে।