২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ১ জনের ৬ দিনের রিমান্ড

ফরিদপুরে নিহত সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক মিয়া’র (৪৬) ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 08:43 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার তাকে হাজির  করে পুলিশ ১০দিনের রিমান্ড আবেদন করলে আদালত ছয়দিন রিমান্ড মঞ্জুর করে।

পুলিশ সূত্র জানায়, মামলার মূল আসামিদের গ্রেপ্তারের জন্যে অভিযান অব্যাহত রয়েছে।

১৭ নভেম্বর গৌতম দাসকে হত্যার পর ঘাতকরা তার মোবাইল সেটটি নিয়ে যায়। সোমবার পর্যন্ত এটি উদ্ধার যায়নি।

পুলিশের ধারণা, মোবাইল সেটটি উদ্ধার করা সম্ভব হলে মামলার জন্যে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

পুলিশ সূত্র জানায়, নিহত সাংবাদিক গৌতম দাসের ব্যবহৃত মোবাইলটির দেড় মাসের কল রেকর্ড চেয়ে তারা গ্রামীণ ফোনের সাথে যোগাযোগ করেছে।