২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের টেলিকম খাতে আইডিবি তহবিল

ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ঋণ সহায়তার আশ্বাসের ভিত্তিতে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার সারাদেশে আরও দশ লাখ ফিক্সড টেলিফোন লাইন স্থাপনের পরিকল্পনা করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

দেশে বর্তমান টেলি-ঘনত্ব হচ্ছে শতাকরা দশমিক পাঁচ ভাগ, যা বিশ্বে সর্বনিু। এবছরের মধ্যেই সরকার এর পরিমাণ কমপক্ষে দ্বিগুন করতে চাইছে। এলক্ষ্যে সরকার নগরী, জেলা শহর এবং বিভিন্ন উন্নত এলাকায় ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের সম্প্রসারণ করছে।

বাংলাদেশ টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ বোর্ডের (বিটিটিবি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মালিক আখন্দ এসম্পর্কে বিডিনিউজকে জানান, সারাদেশে ফিক্সড টেলিফোন লাইনের যথেষ্ট চাহিদা রয়েছে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে দেশের টেলিফোন সমস্যা বহুলাংশে লাঘব হবে।

আইডিবি ইতোমধ্যে দেশের সাবমেরিন ক্যাবল লাইন প্রোগ্রামের আওতায় ৬০  মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে। 

বিটিটিবি সূত্র বিডিনিউজকে জানায়, সারাদেশে বিটিটিবি’র টিএন্ডটি ল্যান্ড ফোনের সংযোগ রয়েছে মোট আট লাখ ৬৫ হাজার পাঁচ শত ৯৯টি এবং সংযোগের অপেক্ষায় রয়েছে টিএন্ডটি ল্যান্ড ফোনের এক লাখ ৭২ হাজার দ্’ুশত ৩২ টি ডিমান্ড নোট।

দেশের সেলুলার টেলি-ঘনত্ব হচ্ছে শতকরা চার ভাগ। যদিও এ হিসাব সঠিক নয়, কেননা একজন ব্যক্তি একাধিক  মোবাইল ফোন ব্যবহার করেন।

সারদেশে টিএন্ডটি ল্যান্ড ফোনের ক্ষমতা রয়েছে ১০ লাখ তিন হাজার ৫১টি, যার মধ্যে ডিজিটাল ফোন হচ্ছে নয় লাখ ৫৭ হাজার সাত শত ৫৪, এনালগ ১৭ হাজার ৭ শত এবং ম্যানুয়াল ৩০ হাজার নয় শত ৫৩টি।