২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় চল্লিশা অনুষ্ঠানে খাদ্যে বিষক্রিয়ায় ২ জনের মুত্যু, আক্রান্ত প্রায় দেড় হাজার

গাইবান্ধায় মৃত ব্যক্তির চল্লিশায় খাদ্যে বিষক্রিয়ায় দু’জনের মৃত্যু হয়েছে এবং প্রায় দেড় হাজার লোক আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 07:26 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

স্থানীয় সূত্র জানায়, রোববার সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়নের উত্তরধানখড়া গ্রামের মৃত সৈয়দ আলীর চল্লিশায় উপস্থিত ১৫০০ জনের সবাই বিষক্রিয়ায় আক্রান্ত হয়। পরে দু’জন মারা যায়।

এরা হলো- শামীম মিয়া (৮) এবং রহিম উদ্দিন (১২)।

আক্রান্তদের অধিকাংশই হাসপাতালে এবং কেউ কেউ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।

এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।