যশোরে চরমপন্থী দলের সদস্য খুন, জনযুদ্ধের দায় স্বীকার
যশোরের চৌগাছা উপজেলার স্বরূপপুরে ঝন্টু (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চরমপন্থী সংগঠনের ক্যাডার ঝন্টুর বাড়ি ঝিনাইদহ সদরের মামুনমিয়া গ্রামে।একটি চরমপন্থী দলের সদস্য পরিচয় দিয়ে ঝন্টু চাঁদাবাজি করে আসছিল। ধারণা করা হচ্ছে, রোববার রাতে তাকে হত্যা করা হয়। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ ) এ হত্যার দায় স্বীকার করেছে।
সুত্র জানান, ময়না তদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে আনা হচ্ছে।
