বেনাপোল কাস্টমস হাউজ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি
অজ্ঞাত সন্ত্রাসীরা টেলিফোনে সোমবার বেনাপোল কাস্টমস হাউজ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ।
পুলিশ সূত্র জানায়, রোববার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্টে কর্মরত সুপারিন্টেনডেন্ট রফিক আহমেদের অফিসে অজ্ঞাত টেলিফোনে বলা হয়, বেনাপোল কাস্টমস হাউজ উড়িয়ে দেওয়া হবে। কে বা কারা কোথা থেকে টেলিফোনটি করেছে তা বলা হয়নি। এ ব্যপারে বেনাপোল পোর্ট থানায় একটি জিডি করা হয়েছে।
এ ঘটনার পর কাস্টমস হাউজসহ আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। মেটাল ডিটেক্টর দিয়ে প্রতিটি গেটে তল্লাশি করা হচ্ছে।
কাস্টমস কমিশনার হুসেইন আহমেদ জানান, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
