জয়পুরহাটে ১৭ আগস্ট বোমা হামলার আসামি জেএমবি নেতা মোস্তফার আত্মসমর্পণ
জয়পুরহাটে ১৭ আগস্ট বোমা হামলা মামলার আসামি জেএমবি’র শীর্ষনেতা গোলাম মোস্তফা সোমবার জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেছে।
আদালতের কাছে জামিনের আবেদন করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায়। মোস্তফা সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের আশরাফ আলীর পুত্র।
১৭ আগস্ট বোমা হামলা মামলায় ২৮ জন জেএমবি সদস্যের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এর মধ্যে মোস্তাফাসহ ২৩ জন এ পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করেছে। আদালতের নির্দেশে অন্য পাঁচ আসামির মালামাল ক্রোক করেছে পুলিশ।
