২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্ধ্যকালীন এমএ কোর্সের বিরুদ্ধে ঢাবি বাংলা বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ বাণিজ্যিক ভিত্তিতে সান্ধ্যকালীন এমএ কোর্স চালু করার সিদ্ধান্ত পরিবর্তন না করা পর্যন্ত বিভাগের শিক্ষার্থীরা আন্দোলন চলিয়ে যাবে বলে রোববার ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 10:08 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলা অনুষদের ডিন এবং বাংলা বিভাগের সভাপতির কাছে রোববার স্বারকলিপি পেশ করেছে। স্মারকলিপিতে তারা অবিলম্বে শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধের দাবি জানায়। তারা ক্যাম্পাসে মিছিল বের করে এবং তাদের দাবির পক্ষে স্লোগান দেয়।

এদিকে ছাত্রদলের ক্যাডাররা তাদের হুমকি দিয়েছে বলে আন্দোলনরত ছাত্রছাত্রীরা অভিযোগ করেছে। ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এ অভিযোগ অস্বীকার করেছেন।

বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু জাফর জানান, সান্ধাকলীন কোর্স সবার জন্যই ভালো হবে। এতে নেতিবাচক কোনোকিছু তিনি খুঁজে পাচ্ছেন না বলে জানান। এ ব্যাপারে  আলোচনায় বসার জন্য তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি সিন্ডিকেট সান্ধকালীন কোর্স চালুর সিদ্ধান্ত অনুমোদন দেয়। ১৪ থেকে ৩০ নভেম্বর এ কোর্সের ফরম বিতরণ ও জমাদানের তারিখ নির্ধারণ করা হলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফরম বিক্রি সম্ভব হচ্ছে না।

একজন শিক্ষার্থী জানান, শুধু তাদের সুবিধার কথা ভেবেই এমএ কোর্স চালু করা যেতে পারে।

ওই শিক্ষার্থী আরও জানায়, এমনিতেই শিক্ষকরা ঠিকমতো ক্লাস নেন না। এ ধরনের কোর্স চালু হলে এ অনিয়ম আরও বাড়বে।