২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাখরাবাদ গ্যাসের সাবেক মহাব্যবস্থাপক অলকেশ চৌধুরীর প্রয়াণ

বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক অলকেশ চৌধুরী শনিবার সন্ধ্যায় ঢাকার জাতীয় হৃদরোগ কেন্দ্রে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 08:23 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬১ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী স্বাস্থ্য অধিদফতরের উপ পরিচালক ডা. দর্পণা মুৎসুদ্দী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় -- স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

অলকেশ চৌধুরী মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিতাস গ্যাস স্বাধীন বাংলা সংগ্রাম কমিটির আহ্বায়ক এবং অধুনালুপ্ত দৈনিক বাঙলার মুখ ও সাপ্তাহিক বিদিশা’র সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী, সাহিত্যিক ও সাংবাদিক প্রয়াত বিশ্বেশ্বর চৌধুরীর দ্বিতীয় সন্তান।  

মৃত্যুর একদিন আগে তিনি ‘দি আদার ক্যাপটিভ’ নামে তার একটি গ্রন্থ রচনার কাজ শেষ করেন।

তার মরদেহ রোববার রাজধানীর কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ বিহারে রাখা হলে বিভিন্ন বৌদ্ধ সংস্থার নেতা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে সেখানে আয়োজন করা হয় এ শোক সভার।

সন্ধ্যায় তার মরদেহ রাজারবাগ শ্মশানে সৎকার করা হয়।