২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবি করেছেন শিক্ষকরা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল হালিম খানের অপসারণ দাবি করেছে শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 06:12 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম উপাচার্যের অপসারণের দাবিতে রোববার দুপুরে ক্যাম্পাসে পৃথক মৌন মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে।

সমাবেশে শিক্ষকরা উপাচার্যকে অযোগ্য, স্বেচ্ছাচারী ও দুর্নীতিপরায়ন অভিহিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন শিক্ষকের মধ্যে ৩৮ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান আকন্দ, অধ্যাপক আব্দুল হামিদ ও জাতিয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক এজে এম সিরাজুল করিম প্রমুখ।