২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় রোববার দুপুর দেড়টায় এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত  হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 05:48 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সূত্র জানায়, হালুয়াঘাট থেকে ঢাকাগামী একটি বাস ( মোমেনশাহী ০৪-০০১৬) একটি রিক্সাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিক্সা চালক ও যাত্রীসহ তিনজন নিহত হয়।

নিহতরা হচ্ছে, রিক্সা চালক  শওকত আলী (৪৫), লাল মিয়া (৩০) এবং আবুল বাশার (২৩)। তাদের বাড়ি জেলার তারাকান্দা থানায়।

পুলিশ বাসটিকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।