২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে বিচারককে হুমকি দিয়ে চিঠি

নৃশংস বোমা হামলায় ঝালকাঠিতে দুই বিচারক নিহত হওয়ার রেশ কাটতে না কাটতেই আবার আরেকজন সিনিয়র সহকারী জজকে চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 05:12 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

জানা গেছে, রোববার ডাকযোগে সিনিয়র সহকারী জজ এমএ আউয়ালের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘আউয়াল সাহেব, ক্ষমতার অনেক অপব্যবহার করেছেন। যাদের প্রতি অন্যায়, অবিচার, অত্যাচার, অনিয়ম করে ও অবৈধভাবে আদেশ--নির্দেশ ও রায় দিয়েছেন, যতটুকু সম্ভব অবিলম্বেই তা পরিবর্তন--পরিবর্ধন করে অন্তত নিুমানের ন্যায় বিচারের আলোকে সংশোধন করলে সংশ্লিষ্ট বিচারপ্রার্থীরা খুশি হবেন।’

চিঠিতে আরও লেখা রয়েছে, ‘যদি এর অন্যথা করেন, তাহলে এক মাসের মধ্যে অন্যত্র বদলি হয়ে চলে যান। অন্যথায় নিয়মিতই আপনার কফিনের কাপড় সঙ্গে রাখবেন। ইহাই শেষ অনুরোধ।’

পূর্বেও হামলাকারীরা তাকে টার্গেট করেছিল সে ইঙ্গিতও চিঠিতে রয়েছে, ‘ভাগ্য ভালো, ওই গাড়িতে ছিলেন না; মাত্র ২৮ সেকেন্ড।’

চিঠির শেষে লেখা রয়েছে, ‘আপানার শুভাকাক্সক্ষী বা যম, বাদশা।’ প্রেরক বাদশা মিয়ার ঠিকানা হিসেবে লেখা রয়েছে, মো. বাদশা মিয়া, ১৪ কলেজ রোড, রাজশাহী।

চিঠির ভেতর তারিখ ১৪ নভেম্বর উল্লেখ করা হলেও ঢাকার বাংলাদেশ সচিবালয় ডাকঘর থেকে চিঠিটি রেজিস্ট্রেশন করা হয়েছে (রেজি নং ৯৭৩)।

সিনিয়র সহকারী জজ এমএ আউয়াল চিঠিটি পেয়েই জেলা জজকে জানান। পরে তা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকেও জানানো হয়।