বগুড়াসহ উত্তরাঞ্চলে অফগান ফেরত মুজাহিদদের তালিকা তৈরি করছে
বগুড়াসহ সমগ্র উত্তরাঞ্চলে আফগানিস্তান ফেরত মুজাহিদদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।
জঙ্গিদের প্রশিক্ষক হিসেবে ওই মুজাহিদদের নাম আলোচিত হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ কাজ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানিয়েছে।
সূত্র আরো জানায়, যমুনা সেতুর দু’পাশে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালানোসহ গুরুত্বপূর্ণ সকল স্থাপনার ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
শায়খ আব্দুর রহমানের প্রধান অনুসারি সিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের জন্মস্থান বগুড়ার গাবতলীতে পুলিশের সতর্কতা সবচে’ বেশি বলে সূত্রটি উল্লেখ করে। কঠোর নজরদারির মধ্যে আরো রয়েছে-আদালত, প্রশাসনিক ভবনসমূহ এবং বিদ্যুৎ উপকেন্দ্র।
এদিকে পুরুষ জঙ্গিদের পাশাপাশি মহিলা জঙ্গিদেরও তালিকা করা হচ্ছে বলে জানা গেছে।
