২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ডুবে যাওয়া ট্রলার থেকে ১৬ জনের লাশ উদ্ধার, ২ জন এখনও নিখোঁজ

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে ডুবে যাওয়া বালু বহনকারী ট্রলারের ১৬ জনের লাশ উদ্ধার করেছে দমকল বাহিনীর উদ্ধারকারী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 01:09 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

শুক্রবার ১০ জনের লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার শিশুসহ ছয় জনের লাশ উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার বড় একটি কার্গো জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যাবার পর থেকেই দমকল বাহিনীর ডুবুরিরা উদ্ধার কাজে নেমে পড়ে। ট্রলারে প্রায় ৩৩ জন শ্রমিক ছিলো।

এর মধ্যে ১৫ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

এখনও আরও দু’জন নিখোঁজ রয়েছে। দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।