হজ্বভাড়া কমানো না হলে ৮ ডিসেম্বর চট্টগ্রামে হরতাল পালনের ঘোষণা দিলেন মেয়র
নন-ব্যালটি হজ্বযাত্রীদের বিমান ভাড়া এ ডিসেম্বরের মধ্যে কমানো না হলে ৮ ডিসেম্বর চট্টগ্রামে পূর্ণদিবস হরতালের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
তিনি বৃহস্পতিবার এই ঘোষণা দেন।
লালদীঘি ময়দানে বিকেলে অনুষ্ঠিত এক সভায় সভাপতিত্বকালে মেয়র মহিউদ্দিন অতিরিক্ত বিমান ভাড়া প্রত্যাহারের দাবি এবং হজ্বযাত্রীদের মধ্যে বিভেদ তৈরির নিন্দা জানান। পরে তিনি ৮ ডিসেম্বর হরতালের কর্মসূচি ঘোষণা করেন।
