২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী মাসে বিমসটেক’র নতুন সভাপতি হচ্ছে বাংলাদেশ

সার্ক এর পর এবার আরেকটি আঞ্চলিক সংস্থা বিমসটেক এর চেয়ারম্যান নির্বাচিত হতে যাচেছ বাংলাদেশ। আগামী মাসে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 08:51 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বৃহস্পতিবার জানান, আঞ্চলিক এ সহযোগিতা সংস্থাটির তিন দিন ব্যাপী মন্ত্রী পর্যায়ের বৈঠক ১৮ থেকে ২০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।

১৯৯৭ সালে বাংলাদেশ ভারত, শ্রীলংকা ও থাইল্যান্ড ব্যাংককে এক বৈঠকে এ আঞ্চলিক সহযোগিতার গোড়াপত্তন করে। সেবছর ৬ জুন গৃহীত ব্যংক ঘোষণায় বাংলাদেশ-ইন্ডিয়া-শ্রীলংকা-থাইল্যাল্ড ইকোনোমিক কর্পোরেশন (বিআইএসটিইসি) প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। পরে সেবছরই ২২ নভেম্বর ব্যংককে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে মায়ানমারকে এ দলের অন্তর্ভূক্ত করা হয় নতুন নামকরণ করা হয় বাংলাদেশ-ইন্ডিয়া-মায়ানমার-শ্রীলংকা-থাইল্যাল্ড ইকোনোমিক কর্পোরেশন (বিআইএমএসটিইসি বা বিমসটেক)

পরে ২০০৪ সালের ফেব্রুয়ারিতে ভুটান ও নেপালকে জোটে স্বাগতম জানানো হয়।