২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়েরবাজারে মুমুর্ষু নবজাতক উদ্ধার

কাকেরাই প্রথমে আবিষ্কার করলো নবজাতককে। তারা ঠুকরে খেয়ে ফেললো জ্যান্ত শিশুটির একটি পা ও মুখের একাংশ। পরে কচি কন্ঠের আর্তনাদে মানুষের দৃষ্টি কাড়ে সে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 03:48 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

হাসপাতাল সূত্র জানায়, রাজধানীর মোহাম্মাদপুর থানার রায়েরবাজারের বেড়িবাঁধ এলাকায় বৃহস্পতিবার মধ্যদুপুরে এ ঘটনা ঘটেছে। পরে সিদ্দিকুর রহমান নামে এক রিকশাচালক মুমুর্ষু ফুটফুটে নবজাতক কন্যাটি উদ্ধার করেন। শিশুটিকে প্রথমে বেসরকারি শিকদার মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান ওই রিকশাচালক।

এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. মিজানুর রহমান এবং আব্দুর বকরের চিকিসাধীন রয়েছে নবজাতকটি।