২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে রানীর কাছে বাংলাদেশী হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

যুক্তরাজ্যে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার সাবিহউদ্দিন আহমেদ বুধবার বাকিংহাম প্যালেসে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে পরিচয়পত্র পেশ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 02:54 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সাবিহউদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে রানী ও যুক্তরাজ্যের জনসাধারণকে শুভেচ্ছা জানান।

আনুষ্ঠানিক মতবিনিময়কালে রানী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে জানতে চান।

এসময় উভয়ের মধ্যে পারস্পারিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়।

হাইকমিশনারের স্ত্রী রওনক আহমেদ এসময় তার সঙ্গে ছিলেন।