২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে রোকেয়া পদক মনোনয়ন নিয়ে আলোচনা

জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠক বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রি পরিষদ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে বেগম রোকেয়া পদক ২০০৫ মনোনয়ন বিষয়ে আলোচনা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 06:07 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

কমিটির আহবায়ক পরিবেশ ও বন মন্ত্রী তরিকুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমান, মন্ত্রি পরিষদ সচিব ড. সা’দত হুসাইন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ব্যারিস্টার হায়দার আলী উপস্থিত ছিলেন বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

নারী জাগরণে বেগম রোকেয়ার অবদান চিরঞ্জীব রাখতে এবং নারী উন্নয়নে নারী সমাজকে অনুপ্রাণিত করতে ১৯৯৫ সালে রাষ্ট্রীয় এ পদক প্রবর্তন করা হয়।