২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বোমা উদ্ধার, ক্যাম্পাসে আতংক

সাভার থানা পুলিশ বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বাথরুম থেকে দু’টি তাজা বোমা উদ্ধার করেছে। এ ঘটনায় বুধবার ক্যাম্পাসে আতংক ছড়িয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সূত্র জানায়, বঙ্গবন্ধু হলের একজন ঝাড়ুদার বেলা ১১টার দিকে দক্ষিণ ব্লকের চতুর্থ তলার পশ্চিম পার্শ্বের বাথরুম পরিষ্কার করতে গেলে জর্দার কৌটাতে তার দিয়ে আটকানো দু’টি বস্তু দেখতে পান। খবর পেয়ে হল প্রভোস্ট অধ্যাপক মোঃ নূরুল হক ও প্রক্টর অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান হলে এসে ঘটনাটি সাভার থানা পুলিশকে অবহিত করেন।

বেলা ১টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম হায়দারসহ ১০/১২জন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ ব্যাপারে বঙ্গবন্ধু হল প্রভোস্ট অধ্যাপক নূরুল হক বিডিনিউজকে জানান, ঘটনার সাথে কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হবে। তবে এর সাথে জেএমবি সদস্যরা জড়িত থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।