২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রীম কোর্টের দীর্ঘমেয়াদী দুটির বৈধতা চ্যলেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের

সুপ্রীম কোর্টের দীর্ঘকালীন ছুটির বৈধতা চ্যলেঞ্জ করে মঙ্গলবার হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত এক বেঞ্চে এ রিট দায়ের করেন হাইকোর্টের তালিকাভুক্ত আইনজীবী অ্যাডভোকেট আফিফা বেগম।

দায়েরকৃত পিটিশনে বলা হয়, সুপ্রীম কোর্টের আপিলেট ডিভিশন ও হাইকোর্ট ডিভিশনের ২০০৫ সালের ক্যালেন্ডারে দীর্ঘ ১৭৯ দিন বন্ধ রাখা হয়েছে। বছরে ১৭৯ দিন কোর্ট বন্ধ রাখার কোনও যৌক্তিকতা নেই। দীর্ঘকালীন ছুটি ও অন্যান্য বন্ধের কারণে আইনজীবী ও বিচারপ্রার্থীরাা দুর্ভোগের শিকার হয়।

সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন।