২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

চট্টগ্রামের মীরেরশ্বরায়ে মঙ্গলবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 02:15 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

পুলিশ জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুর্গাপুরের ঠাকুরদিঘী এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে একটি ট্রাকের ওপর বসে থাকা দুজন যাত্রী ছিটকে নীচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

মীরেরশ্বরায় থানা পুলিশ নিহতদের পরিচয় জানাতে পারেনি।

দুর্ঘটনায় আহত ট্রাক শ্রমিক মোহর আলী, আবদুল আলী ও মোহাম্মদ মোজাহেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ট্রাক দুটি আটক করতে পারলেও এর ড্রাইভাররা পলিয়ে যায়।