পিতাকে খুঁজতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় পিতাকে খুঁজতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়েছে শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবক। সোমবার ভোর ৪টায় এ ঘটনা ঘটে।
গত ২৮ অক্টোবর তফিল উদ্দিন (৬৫) নামে একজন কৃষক বাড়ির পাশে সীমান্ত এলাকায় গরু চড়াতে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে জেল হাজতে পাঠায়।
এরপর থেকে পিতাকে খুঁজতে শফিকুল মাঝে মধ্যে সীমান্ত এলাকায় এসে দাঁড়িয়ে থাকতো। সোমবার বাংলাদেশ সীমান্ত এলাকায় দাঁড়ালে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে তার লাশ টেনে হিঁচড়ে ভারতীয় সীমানার অভ্যন্তরে নিয়ে যায়। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, বিএসএফ তার লাশ ফেরত দেয়নি। বিডিআর লাশ ফেরত দেওয়ার জন্যে বিএসএফকে চিঠি দিয়েছে।
