২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে বোমা হামলায় ২ বিচারক নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের

ঝালকাঠিতে সোমবার বোমা হামলায় দু’জন বিচারক নিহত হওয়ার ঘটনায় রাত সাড়ে ৮টার দিকে মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 09:04 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বিচারকদের বহনকারী জেলা জজশিপের গাড়ির চালক সুলতান আহমেদ ঝালকাঠি থানায় মামলাটি দায়ের করেন। বিস্ফোরণস্থল থেকে আহত অবস্থায় গ্রেপ্তারকৃত সন্দেহভাজন হামলাকারী মামুনকে মামলায় আসামি করা হয়েছে।

সোমবার সকালে অফিসে আসার সময় বোমা হামলার শিকার হয়ে ঝালকাঠি জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ এবং জগন্নাথ পাঁড়ে নিহত হন।

আসামি মামুনকে চিকিৎসার জন্যে প্রথমে বরিশাল ও পরে ঢাকা পাঠানো হয়।