২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

কেরাণীগঞ্জে সোমবার রাতে ট্রাক ও ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরাণীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 08:37 AM

Updated : 26 Apr 2022, 06:17 PM

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স আনুমানিক ৩২ এবং ৩৫।

আহত আবু বকর, বিকাশ এবং আবুল কালামকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বুড়িগঙ্গা ব্রিজ-২ এর আগানগর এলাকায় রাত সাড়ে ১০ টার দিকে একটি ট্রাক এবং ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে।

এতে দুইজন নিহত এবং তিনজন আহত হয়।

কেরাণীগঞ্জ থানা পুলিশ ঘাতক ট্রাক এবং ওই ট্রাকের তিন শ্রমিককে আটক করলেও চালক পালিয়ে গেছে।