নিহত জজ সোহেল আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত
ঝালকাঠিতে নিহত সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদের নামাজে জানাজা সোমবার বাদমাগরিব জেলা আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় জজশিপ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনজীবীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
নিহত অপর সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ের মৃতদেহ বরিশাল থেকে ঝালকাঠিতে আনা হয়েছে।
এর আগে নিহত জজ দুজনেরই মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন করা হয়।
