বিশ্ব সাইবার গেমস চ্যাম্পিয়নশীপে অংশ নেবে বাংলাদেশের দুই তরুণ
বাংলাদেশের দুই তরুণ ১৬ থেকে ২০ নভেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বিশ্ব সাইবার গেমস চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করবে।
দুই সদস্যের দল নিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এই চ্যাম্পিয়নশীপে অংশ নিচ্ছে।
সোমবার নগরীর এক রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রামীণ ফোনের এজিএম গালিব আহমেদ আনসারি বলেন, টেলিফোন কোম্পানিটির তুরণদের জন্যে বিশেষ ব্র্যান্ড ডিজুস বাংলাদেশের এ চ্যাম্পিয়নশীপে অংশ গ্রহণের স্পন্সর করবে।
চ্যাম্পিয়নশীপে প্রতিনিধিত্ব করার জন্যে গত আগস্টে এফ১ ম্যানেজমেন্ট লি. দেশব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে রাইফেলস পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র জাকারিয়া ইবনে হোসেন এবং বুয়েটের ছাত্র সরকার রাহাতকে নির্বাচন করে।
সাইবার গেমসে ৭০ টি দেশের ৮০০ সদস্য অংশ গ্রহণ করবে।
