নিরাপত্তা ও ক্ষতিপূরণ না দিলে ২১ নভেম্বরের পর আদলত বর্জন: বিজেএসএ
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ) ২১ নভেম্বরের মধ্যে বিচারকদের নিরাপত্তা ও ঝালকাঠিতে নিহত বিচারকদের পরিবারকে ক্ষতিপূরণ না দিলে সারাদেশে আদালত বর্জনের হুমকি দিয়েছে।
ঢাকা মেট্রোপলিটন সেশন জজ কোর্ট সভাকক্ষে সোমবার এক জরুরি বৈঠকে বিচারকরা এ সিদ্ধান্ত নেন। বিচারকরা নিহতদের প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
অ্যাসোসিয়েশনের নেতারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতার তীব্র নিন্দা জানান।
অ্যাসোসিয়েশনের জরুরি বৈঠকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং সেশন জজ কোর্টের বিচারকরা উপস্থিত ছিলেন।
