২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরইউ নির্বাচন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১ নভেম্বর

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) বার্ষিক নির্বাচন ৩০ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 04:08 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীদের ২১ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে।

ডিআরইউ নির্বাচন কমিশনের চেয়ারম্যান গোলাম সারওয়ারের সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত কমিশনের এক সভায় এ তফসিল ঘোষণা করা হয়েছে। সভায় কমিশনের সদস্য শওকত মাহমুদ এবং মঞ্জুরুল আহসান বুলবুল উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৪ নভেম্বর খসড়া ও ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২২ নভেম্বর প্রার্থীতা বাছাই ও তালিকা প্রকাশ, ২৩ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ২৪ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৩০ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।