২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে নেপোলিয়নের দাঁত

দক্ষিণপশ্চিম ইংল্যান্ডে একটি নিলাম অনুষ্ঠানে ফ্রান্সের কিংবদন্তি সম্রাট নেপোলিয়ন বোনাপোর্টের একটি দাঁত প্রায় ১৩,০০০ পাউন্ডে বিক্রি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শফিকুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 12:47 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

ব্রিটিশ দ্বীপ সেন্ট হেলেনায় জেনারেল নেপোলিয়নের নির্বাসনকালীন সময়ে ১৮১৭ সালে দাঁতটি উত্তোলন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিখ্যাত ওয়াটার লু যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে নির্বাসনে পাঠ্েিনা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্রিটিশ সংগ্রাহক নেপোলিয়নের দাঁতটি ১২,৯৩৯ পাউন্ডে কিনে নিয়েছেন।

সুইন্ডনের দোমিনিক উইন্টার নিলাম প্রতিষ্ঠানের ক্রিস এলবারি জানান, নেপোলিয়ন ওয়াটার লু’র যুদ্ধে পরাজিত হয়েছিলেন। আর আজ ফরাসিরা নেপোলিয়নের দাঁতটি উদ্ধারের সুযোগ হারাল।

নেপোলিয়নের ব্যক্তিগত চিকিৎসক ব্যারি ও’মিরা উপরের পাটির দাঁতটি তুলেছিলেন বলে ধারণা করা হয়। পরবর্তীতে দাঁতটি নেপলসের রাজার প্রধান সহযোগী জেনারেল ফ্রঁসেজ মার্সিরনিকে দেওয়া হয়।

১৯৫৬ সালে দাঁতটি নিলাম মালিকের কাছে দেওয়ার আগ পর্যন্ত তা মার্সিরনির পরিবারের কাছেই ছিল।

এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের একটি সিগারেটের বাক্স ৮,৭০০ পাউন্ডে বিক্রি হয়েছে।