সার্ক নেতারা সংস্কৃতি বিষয়ক এজেন্ডার ওপর জোর দিলেন
সার্ক নেতারা সদস্য দেশগুলোর সংস্কৃতি বিষয়ক মন্ত্রীদের শিগগিরই এ অঞ্চলের সাংস্কৃতিক কর্মকাণ্ড বিষয়ে এজেন্ডা দাঁড় করানো এবং বিস্তারিত আলোচনার নির্দেশনা দিয়েছেন।
২০০৬ সালকে ‘দক্ষিণ এশীয় পর্যটন বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার শেষ হওয়া ত্রয়োদশ সম্মেলনে নেতৃবৃন্দ সংস্কৃতি মন্ত্রীদের এ সংক্রান্ত বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়নে যত দ্রুত সম্ভব পরস্পরের মধ্যে সাক্ষাৎ ও আলোচনার নির্দেশনা দেন।
শ্রীলংকার ক্যান্ডিতে সার্ক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার ব্যাপারে অগ্রগতি সম্পর্কে নেতৃবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেন এবং শিগগির একে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে গৃহীত ঢাকা ঘোষণায় বস্ত্র ও কারুশিল্পের সার্ক জাদুঘর প্রতিষ্ঠা সম্পর্কিত ভারতের প্রস্তাবের ওপর নেতৃবৃন্দ গুরুত্ব দেন।
