২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ এশীয় জ্বালানি সংলাপের ওপর জোর দিলেন সার্ক নেতারা

ত্রয়োদশ শীর্ষ সম্মেলনের ঘোষণায় রোববার সার্ক নেতারা দক্ষিণ এশীয় জ্বালানি সংলাপের প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 09:44 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

সম্মেলনের ঘোষণায় জ্বালানি বিষয়ক একটি ওয়ার্কিং গ্রুপ গঠন এবং জ্বালানি খাতের সম্ভাবনার ব্যাপারে পরামর্শ নিতে দক্ষিণ এশীয় জ্বালানি সংলাপে কর্মকর্তা, শিক্ষাবিদ, পরিবেশবিদ এবং এনজিওগুলোকে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে ।

সার্ক দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা অক্টোবরে ইসলামাবাদে অনুষ্ঠিত জ্বালানি মন্ত্রীদের প্রথম বৈঠকের যৌথ বিবৃতিকে স্বাগত জানান।

নেতারা দক্ষিণ এশিয়ার হাইড্রোপাওয়ার, জ্বালানি বাণিজ্য, নবায়নযোগ্য ও বিকল্প জ্বালানি গবেষণা, জ্বালানি পর্যাপ্ততা এবং রূপান্তরিত জ্বালানিসহ জ্বালানি গবেষণার উন্নয়নে ইসলামাবাদে একটি সার্ক এনার্জি সেন্টার প্রতিষ্ঠার সুপারিশ করেন।