২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানী মামলায় ফরিদপুরে দুই সাংবাদিকের ছয়মাসের কারাদন্ড

মানহানী মামলায় ফরিদপুরে দুই সাংবাদিককে ছয় মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 06:28 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

রোববার ফরিদপুরের তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম দৈনিক আজকের কাগজের ভাঙ্গা উপজেলা প্রতিনিধি ও ভাঙ্গা থেকে প্রকাশিত সাপ্তাহিক ভাঙ্গার খবর পত্রিকার সম্পাদক মামুন-অর-রশীদ এবং একই পত্রিকার প্রতিবেদক মো. নূরে আলমের ছয়মাসের বিনাশ্রম কারাদন্ড, দুই’শ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

মামলার অপর দুই আসামিকে অব্যাহতি দেয়া হয়েছে।

গত জানুয়ারি মাসে সাপ্তাহিক ভাঙ্গার খবর পত্রিকায় প্রকাশিত রিপোর্টের প্রেক্ষিতে দৈনিক যুগান্তরের ভাঙ্গা প্রতিনিধি হাজী আব্দুল মান্নান চার জনকে আসামি করে ওই মানহানীর মামলা দায়ের করেন।