মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় রোববার সকালে বাসের চাকায় পিষ্ঠ হয়ে একজনের মৃত্যু হয়েছে।
নিহতের নাম আব্দুল বারেক (৩৫)। তার বাড়ি শিবালয় উপজেলার বুলাকান্দা গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সকাল ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ বাসটিকে আটক করেছে।
