২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ৮৫ জাহাজকে জরিমানা, ৫ কার্গো জাহাজ আটক

চট্টগ্রাম বন্দর ম্যাজিস্ট্রেসির মোবাইল কোর্ট গত দশ দিনের অভিযানে শুল্ক ফাঁকি রোধ, নৌ আইন ভঙ্গ এবং পরিবেশ দূষণের ঘটনা নিয়ন্ত্রণে ৮৫টি অভ্যন্তরীণ জাহাজকে ১৭ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে ১ নভেম্বর থেকে পরিচালিত এ অভিযানে সার্ভে সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হওয়া, সমুদ্র পথে চলাচলের উপযুক্ততা না থাকা এবং দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত নাবিক ছাড়া বন্দরে প্রবেশের অপরাধে নাবিকসহ পাঁচটি কার্গো জাহাজ আটক করা হয়।

আটককৃত এসব জাহাজের মালিকদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি দলের সাংসদও রয়েছেন।

মোবাইল কোর্ট এসব জাহাজের সমস্ত কাগজপত্র জব্দ করে বন্দরের নিরাপত্তার স্বার্থে তাদের বার্থিং প্রদান বন্ধ এবং মাল পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে।