২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুর সহকারি জজ আদালতের সামনে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করেছে পিতা ও পুত্রকে

লক্ষ্মীপুর সহকারি জজ আদালতের সামনে শনিবার দুপুরে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করেছে পিতা ও পুত্রকে। আহতরা হল-পিতা হাফিজ উল্লাহ বয়াতি (৬৫) এবং ছেলে আমিনউল্লাহ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে সন্ত্রাসী লিটনের নেতৃত্বে সন্ত্রাসীরা হাফিজ বয়াতি ও আমিন উল্লাহকে শহরের দুধবাজার থেকে টেনেহিচড়ে সহকারি আদালতের সামনে নিয়ে আসে। সেখানে শত শত লোকের সামনে তাদেরকে ডাব কাটার দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

আহত হাফিজ উল্লাহ বয়াতি এবং আমিনউল্লাহ বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। তারা মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এবং তাদের বাড়ি সদর উপজেলার চররমনীমোহন গ্রামে।