২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

রাজশাহীতে শুক্রবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ২০ জন আহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে শুক্রবার সকালে পাবনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী যাত্রীবাহী বাস স্মৃতি এন্টারপ্রাইজ (রাজশাহী-জ-০৪০০২) নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের দোকানের ওপর তুলে দেয়। এতে বাসের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে অজ্ঞাতনামা এক রিকশাচালক নিহত হয়। আহত হয়েছে রাবির হিসাব শাখার একজন কর্মকর্তা ও পপুলেশন সাইন্স বিভাগের শেষ বর্ষের এক ছাত্রসহ প্রায় ২০ জন। গুরুতর আহতাবস্থায় নয় জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা ঘটনার প্রতিবাদে একটি বাস ভাংচুর করে। পুলিশ বাসটিকে আটক করলেও উত্তেজিত জনতা প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।