২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলমডাঙ্গায় ৭ টি তাজা বোমা উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রাম থেকে পুলিশ বুহস্পতিবার রাতে সাতটি তাজা বোমা উদ্ধার করেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 04:35 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই খাঁন তৈয়বুর রহমান বৃহস্পতিবার রাত সাতটার দিকে গোবিন্দপুর গ্রামের রেল লাইনের ধারে একটি খেজুর বাগান থেকে লাল ও কালো টেপে জড়ানো বোমাগুলো উদ্ধার করে। বোমাগুলো মুন্সীগঞ্জ পুলিশ ফাঁড়িতে এনে নিষ্ক্রিয় করা হয়।