ভুটানের প্রধানমন্ত্রী এখন ঢাকায়
সার্ক সম্মেলনে যোগ দিতে ভুটানের প্রধানমন্ত্রী লিওনপো স্যাঙ্গেই নেগদুপ শুক্রবার ঢাকায় পৌঁছেছেন।
কেবি-১২৪ বিমানযোগে বিকেল পৌণে তিনটায় তিনি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মন্ত্রী পরিষদের সদস্যবর্গ তাকে বিমানবন্দরে স্বাগত: জানান।
এ সময় বিমানবন্দরে তোপধ্বনি এবং গার্ড অব অনার প্রদান করা হয়। মোটর শোভাযাত্রা সহ তাকে শেরাটন হোটেলে নিয়ে যাওয়া হয়। সার্ক সম্মেলন চলাকালে অন্য নেতাদের সঙ্গে তিনি এ হোটেলে অবস্থান করবেন।
