চাঁপাইনবাবগঞ্জে জেএমবির ৫ ক্যাডারকে আদলতে প্রেরণ
চাঁপাইনবাবগঞ্জে জেএমবি ক্যাডার সন্দেহে র্যাবের হাতে গ্রেফতারকৃত পাঁচ জনকে ৫৪ ধারায় আটক দেখিয়ে শিবগঞ্জ ও গোমস্তাপুর থানা পুলিশ বুধবার আদলতে পাঠিয়েছে।
শিবগঞ্জ ও গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, র্যাব তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের না করায় তাদের ৫৪ ধারায় আটক দেখানো হয়েছে।
উল্লেখ্য গত রবি ও সোমবার শিবগঞ্জের মুখলেসুর রহমান লালচান, হাসান, হামিদুল ইসলাম টিয়া, গোমস্তাপুরের গোলাম মোস্তফা এবং নাচোলের রফিককে র্যাব আটক করে।
