আয়োজক রাষ্ট্রসমূহের সাথে সার্কের আঞ্চলিক কেন্দ্রগুলো চুক্তি স্বাক্ষর করবে
সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার জন্যে সার্কের ১০টি আঞ্চলিক কেন্দ্র আয়োজক রাষ্ট্রসমূহের সাথে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে।
বুধবার প্রোগ্রামিং কমিটির বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সার্ক ও বিমসটেক) রুহুল আমিন একথা জানান।
তিনি বলেন, সার্কের অন্তর্ভুক্ত বিভিন্ন সংস্থার সদর দপ্তরের চুক্তিসমূহ ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে।
কৃষি ও আবহাওয়া সংক্রান্ত সার্কের দু’টি সংস্থার সদর দপ্তর বাংলাদেশে।
রুহুল আমিন বলেন, আয়োজক দেশের সাথে কোনও চুক্তি ছাড়াই আঞ্চলিক কেন্দ্রগুলো পরিচালিত হচ্ছে। এর ফলে এসব কেন্দ্রের কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।
তিনি বলেন, চুক্তি স্বাক্ষরিত হলে ঢাকার কেন্দ্রগুলোসহ সকল আঞ্চলিক কেন্দ্রের কর্মকাণ্ডে গতি আসবে।
