সার্ক উপলক্ষে ১৩ নভেম্বর ঢাকায় সরকারি ছুটি
সার্ক শীর্ষ সম্মেলন নির্বিঘ্ন করতে সরকার ১৩ নভেম্বর ঢাকায় সরকারি ছুটি ঘোষণা করেছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ওই দিন সরকারি, আধা-সরকারি এবং সায়ত্বশাসিত প্রতিষ্ঠান সাধারণ ছুটির আওতায় বন্ধ থাকবে।
১২ নভেম্বর শনিবার এবং ১৩ নভেম্বর রোববার দু’দিন সার্ক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
