২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে বৃহস্পতিবার থেকে কঠিন চীবর দান উৎসব

পার্বত্য চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে দুুদিন ব্যাপী বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান রাঙ্গামাটি রাজবন বিহারের কঠিন চীবর দান উৎসব শুরু হচ্ছে। এ উৎসবকে ঘিরে রাঙ্গামাটি শহরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 05:42 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

উদ্যোক্তারা জানান, আয়োজনে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান-এই তিন পার্বত্য জেলা ছাড়াও দেশ-বিদেশের কয়েক লাখ বৌদ্ধ ধর্মালম্বী অনুষ্ঠানে অংশ গ্রহণ করার কথা। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধের জীবদ্দশায় বিশাখা কঠিন চীবর দান প্রবর্তন করেন। এই ধর্মীয় উৎসবে ২৪ ঘন্টার মধ্যে সূতা কাটা শুরু করে কাপড় বোনা, সেলাই ও রং করাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়।